Tuesday, November 17, 2015
ফেসবুকের সঙ্গে চুক্তি করছে সরকার, উদ্দেশ্য আপত্তিকর পোস্ট বন্ধ
রাজনৈতিক অস্থিরতা ও নারীর প্রতি সহিংসতা রোধে আপত্তিকর পোস্ট বন্ধ করার জন্য ফেসবুকের সঙ্গে চুক্তি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এজন্য তিনি জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মত বিটিআরসি পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০০৬ সালে তৎকালীন সরকার ফেসবুকের সঙ্গে এই পদক্ষেপ নেয়ার জন্য সুযোগ পেয়েছিল। কিন্তু তারা সেই সুযোগটি কাজে লাগায়নি। ফলে রাজনীতিকরা এবং নারীরা ফেসবুকের পোস্টের মাধ্যমে হেনস্তার শিকার হচ্ছেন।
খুব শিগগিরই এই প্রক্রিয়ার অংশ হিসেবে ফেসবুকের কর্মকর্তাদের প্রয়োজনে ডেকে এনে কিংবা চিঠির মাধ্যমে বা অনুরোধের মাধ্যমে চুক্তি করার পথ প্রশস্ত করার উদ্যোগ নেয়া হবে।
Labels:
খবর
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment