Friday, November 20, 2015

'নিষেধাজ্ঞা' ভেঙে ফেসবুকে আইসিটি প্রতিমন্ত্রী


তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সরকারের অলিখিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবশেষে বন্ধ ফেসবুকের পা রাখলেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন। এতে তিনি লেখেন "ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প "তথ্য আপা" শীর্ষক আলোচনা সভায়। হেল্প লাইন ১০৯২২।"

পরে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে একটি পোস্ট শেয়ার করেন তিনি। এর প্রেক্ষিতে অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কি প্রতিমন্ত্রীর জন্য ফেসবুক খোলা!

No comments:

Post a Comment