মোবাইল বাজারে একচ্ছত্র আধিপত্য ছিল নকিয়ার। কিন্তু প্রতিযোগিতার বাজারে আধিপত্যটা হাতছাড়া হয়ে যায়। পরে, নকিয়ার ফোন ব্যবসা কিনে নেয় মাইক্রোসফট। মাইক্রোসফটের সঙ্গে নকিয়ার চুক্তি শেষ হচ্ছে চলতি বছরেই। ফলে আবারও নকিয়া ফোনের বাজারে প্রবেশ করছে। ফিচার ফোন আর সিমবিয়ান অপারেটিং সিস্টেমের বদলে নকিয়া এবার আসছে অ্যানড্রয়েড নিয়ে।
এসব ফোনের বেশ কয়েকটি তথ্য ও ছবি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তার মধ্যে শীর্ষে রয়েছে নকিয়া ই ১। রাশিয়ান ডিজাইনার ডিমিট্রি মেজেনিন নতুন এই সেটটির নকশা করেছেন।
সম্ভাব্য কনফিগারেশন
এটার বডি হবে মেটালের। যদিও উন্নতমানের প্লাস্টিকের বডিও ভালো। সেটটির ডিসপ্লে থাকবে সামান্য বাঁকানো।ফোনটিতে ৪.৯ ইঞ্চি হাই ডেফিনেশন আইপিএস ডিসপ্লে থাকবে। ২ জিবি র্যামের সঙ্গে এটিতে থাকবে ৩২ জিবি বিল্ট ইন মেমোরি। ২.৩ গিগাহার্টজের গতির ৬৪ বিটের এটম প্রসেসর, পাওয়ার ভি আর জি ৬৪৩০ গ্রাফিক্স থাকবে সেটটিতে।
ই ১ এ দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ২৭০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে।
ফোনটিতে ২০ মেগা পিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সেলফি তোলার জন্য ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। সেটটি অ্যানন্ড্রয়েড ললিপপ অথবা অ্যানড্রয়েড ৬ মার্শম্যালো দিয়ে পরিচালিত হবে। সাথে থাকবে নকিয়ার নিজস্ব জেড লাঞ্চার।

ফোনটির মূল্য ২০০ থেকে ৩০০ ডলারের মধ্যেই হতে পারে। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় যার মূল্য ১৫ হাজার থেকে ২৩ হাজার টাকার মধ্যে। তবে এখনো কোন নিশ্চিত তথ্য দেয়া হয়নি ফোনটির দাম সম্পর্কে।


No comments:
Post a Comment