Tuesday, November 17, 2015

আইএসআইএসের বিরুদ্ধে অ্যানেনিমাসের যুদ্ধ ঘোষণা

অনলাইনে আইএসআইএসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ‘অ্যানেনিমাস’। ১৩ নভেম্বর রাতে ফ্রান্সের প্যারিসে জঙ্গিদের ভয়াবহ বোমা হামলায় সহিংসতার জের ধরে তারা এমন ঘোষণা দিয়েছে। একটি ভিডিও বার্তায় এ ঘোষণা দেয় তারা।

ভিডিওতে অ্যানেনিমাসের লোগো যুক্ত একটি মুখোশ পড়ে ফ্রেঞ্চ ভাষায়  ঘোষণা করা হয় -আমরা তোমাদের খুঁজে বের করবো। কিছুতেই তোমাদের ছেড়ে দেওয়া হবে না।





ভিডিওটিতে আরও বলা হয়, সময়ের সবচেয়ে বড় অপারেশন তোমাদের বিরুদ্ধে পরিচালনা করা হবে।

১৩ নভেম্বর ফ্রান্সে হামলায় ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শতাধিক আহত হয়েছেন।

আইটি শিখি সহজে/১৭ নভেম্বর ২০১৫



No comments:

Post a Comment